২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপকের ঝুলন্ত লাশ উদ্ধার

উত্তরা ব্যাংক লিমিটেড বাগেরহাট শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম মোড়লের (৩৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

বাগেরহাট, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উত্তরা ব্যাংক লিমিটেড বাগেরহাট শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম মোড়লের (৩৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের আমলাপাড়ায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি পাওয়া যায়। নজরুল ইসলাম আত্মহত্যা করেছেন না কি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, "লাশের ডান হাতের তালুতে রক্তাক্ত ক্ষত থাকায় এবং বিছানায় কীটনাশকের বোতল পাওয়ায় তার মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।" নজরুলের টেবিলের উপর পাওয়া চিঠির সূত্রে তদন্তে অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওসি জানান, বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে নজরুলের লাশ তার ছোট ভাই আমিরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলায় হয়েছে বাগেরহাট সদর থানায়। ব্যাংক কর্মকর্তা নজরুল আমলাপাড়ায় আব্দুল করিমের বাসায় ভাড়া থাকতেন। দোতলার কক্ষ থেকে লাশ উদ্ধারের সময় পুলিশ নজরুল ইসলামের বিছানা থেকে ক্যারাটে ও রিপল নামের দুটি কীটনাশকের বোতল ও ছোট একটি ছুরি উদ্ধার করে। ক্যারাটে নামের কীটনাশকের বোতলটির অনেকটা খালি ছিল। এছাড়া ঘরের টেবিলের উপর থেকে একটি অগোছালো চিঠি উদ্ধার করা হয়। চিঠিতে লেখা ছিল, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।.... আমি আমার প্রতিষ্ঠানের সাথে বেইমানী করেছি।... দয়া করে আমার পরিবারের কাউকে দোষারোপ করবেন না....।" চিঠির মধ্যে একটি চলতি ও একটি সঞ্চয়ী হিসাব নম্বর এবং ৩২ লাখ টাকার কথা লেখা আছে। ব্যাংক কর্মকর্তারা জানান, নজরুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাচাই গ্রামের বদিয়ার রহমান মোড়লের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিদ্যায় (বোটানি)