ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩৩ শ্রমিককের ওয়ারিশদের হাতে গ্র"প বীমার চেক হস্তান্তর করেছে বিজিএমইএ।
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন মিলনায়তনে শনিবার শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির দ্বিতীয় সহ-সভাপতি সফিউল ইসলাম, সহ-সভাপতি (অর্থ) সিদ্দিকুর রহমানসহ মৃত শ্রমিকদের ওয়ারিশ ও স্বজনরা উপস্থিত ছিলেন।
চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণকারী শ্রমিকরা হলেন নূর আলম সিদ্দিক, সুশীল সিকদার, মো. নজরুল ইসলাম, বেবী বেগম, অর্পণা রানী, আব্দুল হাকিম মিয়া, মো. রমজান আলী, হুমায়ুন কবীর, জহুরা আক্তার, নুরজাহান আক্তার, রূপা বেগম, সাজু মিয়া, শফিকুল ইসলাম, মতিউর রহমান, মো. রিপন, আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, মো. শামীম শেখ, হোছনে আরা বেগম, কানু রাম বিশ্বাস, নয়ন মিয়া, অঞ্জনা বেগম, শিল্পী বেগম, জামাল হোসেন, রেবেকা বেগম, সালমা আক্তার, হায়দার আলী আজাদ, মফিজুল ইসলাম, নার্গিস আক্তার, মালেকা বেগম, মো. আল্লাল খন্দকার, শাহজাহান জামান ও সফিকুল ইসলাম।
২০০২ সালে বিজিএমইএ সদস্য প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারিদের জন্য গ্র"প বীমা চালু করে। ২০০৫ সালে তা বাধ্যতামূলক করা হয়।
গ্র"প বীমার আওতায় চাকুরিরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে তার ওয়ারিশ ১ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে ১ লাখ ও আংশিকভাবে পঙ্গু হলে ৫০ হাজার টাকা পেয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/২২৩৩৫ঘ.
bdnews24