২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে রুমি খাতুন (২৮) নামে একজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2009, 11:09 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

রাজবাড়ী, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে রুমি খাতুন (২৮) নামে একজন মারা গেছেন। তিনি ওই গ্রামের নাজির মোল্লার স্ত্রী। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ভূঁইয়া জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ওই বাড়ির পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় রুমি ঘুমিয়ে ছিলেন। পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, অগ্নিকাণ্ডের সময় নাজির মোল্লা ও তাদের ছয় বছরের মেয়ে মিতু পাশের গ্রামে একটি বিয়ের দাওয়াতে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭০৫ ঘ.