২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র: ঢাকা-মস্কো খসড়া এমওইউ চূড়ান্ত

বিদ্যুৎ সংকট থেকে উত্তরণে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চলতি মাসেই রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে পারে বাংলাদেশ। এজন্য রাশিয়ার একজন মন্ত্রী এ মাসের শেষে বাংলাদেশ সফরে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সংকট থেকে উত্তরণে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চলতি মাসেই রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে পারে বাংলাদেশ। এজন্য রাশিয়ার একজন মন্ত্রী এ মাসের শেষে বাংলাদেশ সফরে আসছেন। ঢাকায় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে তিন দিনব্যাপী আলোচনার শেষ দিন ছিল বৃহস্পতিবার। আলোচনার মাধ্যমে ইতোমধ্যে সমঝোতা স্মারকের খসড়া তৈরি করা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম এম নেয়াজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" এর বেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। তবে বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুই দেশের মধ্যে আলোচনায় এক হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে কথা হয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আর্থিক দিক নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান ওই কর্মকর্তা। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর চূড়ান্ত চুক্তির সময় এ বিষয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে রুশ প্রতিনিধি দল। এর আগে সোমবার রাতে রাশিয়ার আণবিক শক্তি করপোরেশনের আন্তুর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান ভ