ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) নববিক্রম কিশোর ত্রিপুরাকে সভাপতি করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৩৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, রাজারবাগ পুলিশ মিলনায়তনে বুধবার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল বাহারকে নতুন কমিটির সাধারণ সম্পাদক এবং র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক সংগঠনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/টিআর/০০০০ ঘ.
bdnews24