নীলফামারী, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুণ্ডা বাজারে বৃহস্পতিবার সকালে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গোলমুণ্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমিনুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাজারের নাসির উদ্দীনের গালামালের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকে মুহূর্তের মধ্যে পুরো বাজারে ছড়িয়ে পড়ে আগুন।
অন্তত দেড় ঘণ্টার এ অগ্নিকাণ্ডে বাজারের ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে তিনি জানান।
চেয়াম্যান জানান, খবর পেয়ে নীলফামারী সদর থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৭ ঘ.
bdnews24