২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ট্রলারসহ ৪০ জেলে অপহরণ

বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে ঢালচর নামক স্থান থেকে বুধবার রাতে পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2009, 09:27 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

বরগুনা, এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দর থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে ঢালচর নামক স্থান থেকে বুধবার রাতে পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। তাদের মুক্তির বিনিময়ে জলদস্যুরা ১০ লাখ টাকা চেয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, এফবি সিরাজুল হক, এফবি আত্মশক্তি গোলাপ, এফবি লিমা, এফবি সোহেল-১ ও এফবি শাজাহান নামে পাঁচটি ট্রলারসহ ৪০ জন জেলেকে অপহৃত হয়েছেন। এসব জেলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন গ্রামে। জলদস্যুরা একদিনের মধ্যে ১০ লাখ টাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনতে তাদের চাপ দিচ্ছে বলেও তিনি দাবি করেন। উপকূলরক্ষী বাহিনী- কোস্ট গার্ডের দক্ষিনাঞ্চলীয় কমান্ডার আশরাফুল হক জেলে অপহরণের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্ট গার্ড।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২৮ ঘ.