২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে: ইসি

শূন্য ছয়টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ সচিব মিহির সারোয়ার মোর্শেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শূন্য ছয়টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপ সচিব মিহির সারোয়ার মোর্শেদ। বেলা সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "নির্বাচন কমিশন থেকে প্রতি দুঘণ্টা পরপর খোঁজ নেওয়া হচ্ছে।" তিনি আরো জানান, ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে। বৃহস্পতিবার সকাল আট টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত সংশ্লিষ্ট আসনের কেন্দ্রগুলোতে বিরতিহীনভাবে তা চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১১৩৮ ঘ.