ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী ছাত্রাবাসে সোমবার রাতে ছাত্রলীগের দুই উপদলের সংঘর্ষে গুরুতর আহত আবুল আসাদ রাজীব মঙ্গলবার মারা গেছেন।
ছাত্রলীগের ওই উপদলীয় সংঘর্ষের জেরে মঙ্গলবার কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে বিকেল চারটার মধ্যেই হোস্টেল ছেড়েছেন শিক্ষার্থীরা।
এর আগে কলেজের অধ্যক্ষ ডা. কাজী দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাত ১২টার দিকে ফজলে রাব্বি ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে ব্যাপক সংঘর্ষে রাজীবসহ ২৫-৩০ জন আহত হয়।"
তবে ওই সংঘর্ষের কারণ স্পষ্ট নয় বলে জানান তিনি।
অধ্যক্ষ জানান, রাতের ঘটনার পর সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকে এমবিবিএস এর সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে।
সোমবারের ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা আবুল কালাম আসাদ রাজীবকে বিকাল সোয়া ৪টায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
রাজীবের খালাতো ভাই শোভন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, "মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজিব মারা গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।"
গুরুতর আহত রাজীবের দেহে ঢাকা মেডিক্যাল কলেজে কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। সেসময় তিনি বিষয়টি নিয়ে 'উচ্চ পর্যায়ে কথা বলে' পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
ঘটনার নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা?
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমান নিজেকে ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি সাধারণ সম্পাদক রাজীবের কক্ষে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ করে ২০/২৫ জন বহিরাগত যুবক লাঠি, রড নিয়ে তাদের ওপর হামলা চালায়।
মিজানুর রহমান বলেন, যুবকরা তাকে এবং আশেপাশের সবাইকে পেটাতে থাকে। তারা এ সময় রাজীবকেও বেধড়ক মারধর করে। তিনি বলেন, দীর্ঘদিন বিদেশে থেকে বিদ্যুৎ বড়
bdnews24