২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত, আহত ১০

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বুধবার একটি যাত্রবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 11:59 AM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ফরিদপুর, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বুধবার একটি যাত্রবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বগাইল নামক স্থানের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। নিহতরা হচ্ছে- পিকআপ ভ্যান যাত্রী রাজবাড়ী জেলার গোয়ালন্দের মামুনুর রহমান ইব্রাহীম (৩০) ও পিকআপ ভ্যান চালক ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবকস রোডের পলাশ সিকদার (৩০)। তাদের লাশ ভাঙ্গা থানায় রয়েছে। গুরুতর আহত পিকআপ ভ্যান যাত্রী ইউনুস খান (৩৫) ও সোহেল (৩০) কে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা থেকে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-জ-১৪-১১৫১) ভাঙ্গার বগাইলে পৌঁছলে একটি পিকআপ ভ্যানের (যশোর-ন-১৩৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২২ ঘ.