২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে শ্রীমঙ্গলে ইন্টারনেট পরিসেবা বিচ্ছিন্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার রাতে বজ্রপাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী দু'টি প্রতিষ্ঠানের বহু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এতে ইন্টারনেট পরিসেবা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

মৌলভীবাজার, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার রাতে বজ্রপাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী দু'টি প্রতিষ্ঠানের বহু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এতে ইন্টারনেট পরিসেবা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে সময় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়াও বয়ে যায়। এর ফলে শ্রীমঙ্গলের বিভিন্ন বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠানসহ ব্যক্তি পর্যায়ের ইন্টারনেট ব্যবহারকারীরা ভোগান্তির শিকার হয়েছেন। ই-মেইলে প্রধান কার্যালয়ে সংবাদও পাঠাতে পারেননি স্থানীয় সাংবাদিকরা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এস আহমদ কম্পিউটার্সের স্বত্বাধিকারী এম এস সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বজ্রপাতের ফলে তার প্রতিষ্ঠানের লক্ষাধিক টাকা মূল্যের যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, "সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে আমার তিনটি কর্পোরেট প্রতিষ্ঠানসহ ও অপর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।" নেটওয়ার্ক পুনরায় চালু করতে ৩-৪ দিন লাগবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০২৮ ঘ.