২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে 'চরমপন্থী'দের হাতে একজন জবাই

মেহেরপুরের গাংনীতে কথিত চরমপন্থীরা বুধবার আতিয়ার রহমান নামের একজনকে জবাই করে হত্যা করেছে। চরমপন্থী'রা লাশ গাংনীর ওপার বাঁচামারা হাটদি বিল এলাকায় ফেলে দেয় বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

মেহেরপুর, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনীতে কথিত চরমপন্থীরা বুধবার আতিয়ার রহমান নামের একজনকে জবাই করে হত্যা করেছে। 'চরমপন্থী'রা লাশ গাংনীর ওপার বাঁচামারা হাটদি বিল এলাকায় ফেলে দেয় বলে পুলিশ জানায়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ সকাল ১০টায় লাশ উদ্ধার করে। আতিয়ার রহমানের বাড়ি মেহেরপুরের গাংনীর শালদহ গ্রামে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আতিয়ার (৪৩) চরমপন্থী পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির (লাল পতাকা) সদস্য ছিল। তার বিরুদ্ধে গাংনী থানায় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে পুলিশের ধারনা। নিহতের পিতা আজিম উদ্দিন ও মা খাদিজা খাতুন জানান, 'চরমপন্থী'দের ভয়ে আতিয়ার বাড়িতে থাকত না। এক-দুই মাস পর রাতে গোপনে সে বাড়িতে আসতো। বুধবার ভোরে কয়েকজন লোক আতিয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৯১৯ ঘ. তুহিন আরন্য, মেহেরপুর প্রতিনিধি: মেবাইল- ০১৭১২২৭০৫০৭০