ভোলা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি ফসলেরও।
সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ে সদর উপজেলার মাঝের চরে ১৫টি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ৯০টিরও বেশি কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ভেলুমিয়া, ভেদুরিয়া ও ইলিশা ইউনিয়নে। এছাড়া তিনটি গরু মারা গেছে বজ্রপাতে।
তিনি বলেন, সদরের গুপ্তমুন্সি মহিলা দাখিল মাদ্রাসার টিনের চাল সম্পূর্ণ উড়ে গেছে। গুরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও ব্যাপক ক্ষতি হয়েছে।
সদর উপজেলার উত্তর দীঘলদী ইউনিয়নের আব্দুল মান্নান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড় চলে মাত্র দশ ধরে। স্কুলের চাল উড়ে যাওয়ায় এক লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, জরুরি ভিত্তিতে স্কুলটি মেরামত করা না হলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হবে।
ভোলা কৃষি স
bdnews24