গাজীপুর, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বুধবার সকালে যুবলীগের দুই পরে মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ভাঙচুর ও মারপিট হয়েছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
কালীগঞ্জ থানা সংলগ্ন বালিগাঁও এলাকায় জমি ভরাটের কাজ নিয়ে যুবলীগের দু'পরে বিরোধ দেখা দেয় বলে পুলিশ জানায়।
প্রত্যদর্শীর বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, বজলুর রহমান, কবির, আকরাম হোসেন, টুটুল, ছোটন, ভুট্টু ও সুমনসহ ৩০/৪০ যুবক বালিগাঁওয়ে দিগন্ত গ্র"পের প্রস্তাবিত পেপার মিলের জায়গায় হামলা করেন। তারা ঠিকাদারের অফিস ক, শ্রমিক ছাউনি এবং বালু উত্তোলনের ড্রেজার ভাংচুর করেন।
বাধা দিতে গেলে ৫/৬ জন শ্রমিককে মারধর করে তারা। খবর পেয়ে জমি ভরাট কাজের ঠিকাদার কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম দেওয়ান তার লোকজন নিয়ে ঘটনাস্থলে যান।
এ সময় উভয় পরে মধ্যে দু'দফা ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শাহ আলম দেওয়ান দাবি করেন, মাইনুল ইসলাম বেশ কিছুদিন ধরে এ কাজের জন্য তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। না পেয়ে বুধবার মাইনুল দলবল নিয়ে হামলা ও ভাংচুর চালান।
চাঁদা দাবির অভিযোগ তিনি অস্বীকার করে মাইনুল ইসলাম জানান, দিগন্ত গ্র"প নিরীহ লোকজনের জমি জবর দখল করে ভরাট করছিল। বাধা দিতে গিয়েছিলেন জমির মালিকরা নিজেরাই ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২১০৮ ঘ.
bdnews24