২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জাল স্ট্যাম্পসহ একজন গ্রেপ্তার

ভোলা শহরে বুধবার বিপুল সংখ্যক জাল স্ট্যাম্পসহ তরিকুল ইসলাম মিন্টু নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ভোলা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা শহরে বুধবার বিপুল সংখ্যক জাল স্ট্যাম্পসহ তরিকুল ইসলাম মিন্টু নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. হাবিবুর রহমান জানান, গোপনে সংবাদ পেয়ে কালিবাড়ি রোড এলাকার তরিকুল ইসলাম মিন্টুর বাড়ি থেকে বিভিন্ন মূল্যমানের ৬৫ হাজার টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩০৪ ঘ.