২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলওয়ের ৬৮টি সেতু পুনর্র্নিমাণ করা হচ্ছে

বাংলাদেশ রেলওয়ের ৬৮টি সেতু পুনর্র্নিমাণ করা হচ্ছে। এতে খরচ হবে প্রায় ৭৫ মিলিয়ন ডলার। আর এই অর্থ দেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন রোববার তার রেলভবনের কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। এর আগে বাংলাদেশে জাইকার প্রতিনিধি আইজুমি আরাই'র নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- বাংলাদেশ রেলওয়ের ৬৮টি সেতু পুনর্র্নিমাণ করা হচ্ছে। এতে খরচ হবে প্রায় ৭৫ মিলিয়ন ডলার। আর এই অর্থ দেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন রোববার তার রেলভবনের কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। এর আগে বাংলাদেশে জাইকার প্রতিনিধি আইজুমি আরাই'র নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রেলওয়ের উন্নয়নে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পূর্বাঞ্চলের ৬৮টি রেল-সেতু নতুন করে নির্মাণ করা হবে। এজন্য যে অর্থের প্রয়োজন হবে তার যোগান দেবে জাইকা। এ ব্যাপারে জাইকা প্রতিশ্র"তিও দিয়েছে। পদ্মা সেতু নির্মাণেও জাইকা অর্থ যোগান দেবে কিনা, এ প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, পদ্মা সেতু নির্মাণে অর্থের অভাব হবে না। এর আগের সরকার শেয়ার বাজার ও বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে এজন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিল বলে জানিয়ে তিনি বলেন, এর প্রয়োজন পড়বে না। এ পর্যন্ত যে আর্থিক প্রতিশ্র"তি পাওয়া গেছে, তাতে পদ্মা সেতু নির্মাণে কোন সমস্যা হবে না। বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/টিআর/এসকে/২১২০ ঘ.