২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন থানা ও ব্যাটালিয়নে বিডিআর জওয়ানদের রিপোর্ট

গাজীপুর, সাভার, সিরাজগঞ্জ, বরিশাল, সিলেট, কুড়িগ্রাম, জামালপুর, চট্টগ্রাম, সাতক্ষীরা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে থানা, সেক্টর ও ব্যাটালিয়ন দপ্তরে রোববার রিপোর্ট করেছেন বিডিআর জওয়ানরা। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

সিরাজগঞ্জ, মার্চ ০১ (বিডিনিউজ ২৪ ডটকম)- গাজীপুর, সাভার, সিরাজগঞ্জ, বরিশাল, সিলেট, কুড়িগ্রাম, জামালপুর, চট্টগ্রাম, সাতক্ষীরা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে থানা, সেক্টর ও ব্যাটালিয়ন দপ্তরে রোববার রিপোর্ট করেছেন বিডিআর জওয়ানরা। শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহ ও অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ছাড়া অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত বিডিআর সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ ২৪ ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: গত বুধবার রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় তিন বিডিআর সদস্য পালিয়ে সিরাজগঞ্জের বাড়িতে এসেছিলেন বলে জানান পুলিশ সুপার মো. আলমগীর রহমান। পুলিশ সুপার জানান, জেলার কামারখন্দ, সলঙ্গা ও তাড়াশ থানায় রিপোর্ট করেন এ তিনজন। এরা হলেন- কামারখন্দ উপজেলার শ্যামপুর গ্রামের আহসান আলীর ছেলে ২৪ রাইফেলস ব্যাটালিয়নের ল্যান্স নায়েক মোক্তার হোসেন, সলঙ্গার পাগলা দক্ষিণপাড়া গ্রামের শামছুল হক সরকারের ছেলে ৩৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আসাদুজ্জামান সরকার এবং তাড়াশের দোবিলা গ্রামের নুরুল আলমের ছেলে ১০ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী ফারুক হোসেন। সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা সংস্থার পরিদর্শক আবুল কাশেম জানান, রিপোর্ট করার তিন বিডিআর জওয়ান পুলিশ হেফাজতে আছেন। রিপোর্ট করার বিষয়টি বিডিআর সদর দপ্তরে জানানো হয়েছে। তবে সেখান থেকে তারা এখন পর্যন্ত কোন নির্দেশনা পাননি। বরিশাল: বরিশাল পুলিশ সুপারের কার্যালয় ও কোতয়ালি থানায় রিপোর্ট করেছেন চার বিডিআর সদস্য। এরা হলেন- ইকরাম, আব্দুর রহিম, সহদেব চক্রবর্তী এবং রিয়াজুল ইসলাম। পুলিশ সুপার তওফিক মাহবুব চৌধুরী বলেন, ইকরাম এবং আব্দুর রহিম তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিপোর্ট করেছেন। তারা যথাক্রমে চট্রগ্রাম এবং জয়পুরহাটে কর্মরত ছিলেন। বরিশাল মেট্রেপলিটন পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, সহদেব চক্রবর্তী এবং রিয়াজুল ইসলাম নামের দুই বিডিআর সদস্য কোতয়ালি থানায় রিপোর্ট করেছেন। রিপোর্ট করা চার বিডিআর সদস্যকে আইনি প্রক্রিয়ায় খুলনায় বাংলাদেশ রাইফেলস এর সেক্টর সদর দপ্তরে পাঠানো হবে বলে পুলিশের ওই দুই কর্মকর্তা জানান। সিলেট: রোববার সন্ধ্যা সাতটা পর্যন্ত সিলেট কোতোয়ালি থানায় ১৪ জন বিডিআর সদস্য রিপোর্ট করেছেন। আরো সাতজন রয়েছেন রিপোর্টের অপেক্ষায়। সন্ধ্যা ৭টায় সিলেট কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "এখন পর্যন্ত ১৪ জন রিপোর্ট করেছেন। অপেক্ষায় রয়েছেন আরও সাতজন।" রিপোর্ট করার পর সাধারণ ডায়েরি করে ১৪ জনকে বিডিআর সিলেট সেক্টর সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। সেক্টর সদর দপ্তরে পাঠানো ১৪ জন হলেন- সুবেদার মেজর মর্তুজা আলী ও সিপাহী সেবুল ইসলাম, বোরহান উদ্দিন, কবির উদ্দিন, আব্দুন নূর, মো. সাইফুল ইসলাম, দেলওয়ার হোসেন, রহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, মহসীন, নুরুজ্জামান, নিবাস চন্দ্র পাল, ওয়ালীউল্লাহ ও আলম হোসেন। সাভার: আশুলিয়া থানায় রিপোর্ট করেছেন শহিদুল ইসলাম নামের একজন বিডিআর সদস্য। তিনি রাজধানীর বিডিআর সদর দপ্তর থেকে পালিয়েছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম নড়