ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা শপিং কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি আরেক তদন্ত কমিটি গঠনের পরামর্শ দিয়েছে।
তদন্ত কমিটি সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
দৃশ্যত সাত কর্মদিবসের ওই তদন্তে তেমন কোনো কিছু পাওয়া যায়নি বলেই কমিটি আরো তদন্ত করার সুপারিশ করেছে। এতে বসুন্ধরা কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সাংবাদিকদের প্রতিবেদন সম্পর্কে ব্রিফিং করেন।
তিনি জানান, বসুন্ধরা শপিং কমপ্লে
bdnews24