ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বাঁচার জন্য আবহাওয়া, জলবায়ু ও বিশুদ্ধ বায়ু'- এ শ্লোগানের মধ্য দিয়ে সারা বিশ্বের মতো সোমবার বাংলাদেশেও বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছ।
দিনের কর্মসূচির মধ্যে ছিল আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে দিনভর আবহাওয়া সংক্রান্ত যন্ত্রপাতি ও চার্ট প্রদর্শন, জলবায়ু পরিবর্তন বিষয়ক ভিডিও প্রদর্শন ও সেমিনার।
বিকালে আবহাওয়া ভবনে একটি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিজ্ঞানীরা আবহাওয়া, জলবায়ু, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ও সুনামি নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়া রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান স
bdnews24