২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে লঞ্চ থেকে ৩০ মণ জাটকা আটক, জরিমানা আদায়

চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার লঞ্চঘাটে সোমবার বিকেলে যাত্রীবাহী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে ৩০ মণ জাটকা আটক করেছে জাটকা নিধন বিরোধী টাস্কফোর্স। জাটকা পরিবহনের অভিযোগে লঞ্চটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 01:25 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

চাঁদপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার লঞ্চঘাটে সোমবার বিকেলে যাত্রীবাহী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে ৩০ মণ জাটকা আটক করেছে জাটকা নিধন বিরোধী টাস্কফোর্স। জাটকা পরিবহনের অভিযোগে লঞ্চটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমভি লামিয়া নামের ওই লঞ্চ থেকে বিভিন্ন ঝুড়িতে থাকা প্রায় ৩০ মণ জাটকা আটক করা হয়। জাটকাগুলো কলা ও সুপারি দিয়ে ঢাকা ছিল। লঞ্চটি বরিশাল থেকে চাঁদপুর ঘাট হয়ে ঢাকা যাচ্ছিল। জাটকা নিধন বিরোধী টাস্কফোর্সের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৪ ঘ.