২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত নৌ বাণিজ্য সমপ্রসারণের উদ্যোগ

আগামী বছরের মধ্য জুন নাগাদ ব্যবসায়ীরা ভারত থেকে নৌপথে তাদের পণ্য ঢাকা ও নারায়ণগঞ্জ পর্যন্ত পরিবহন করতে পারবেন। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈঠক শেষে কর্মকর্তারা একথা জানিয়েছেন। দু'দিনের আলোচনা শেষে এদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-ট্র্যানজিট চুক্তি 'প্রটোকল অন ইনল্যাণ্ড ওয়াটার ট্র্যানজিট অ্যাণ্ড ট্রেড' দুবছরের জন্য নবায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -আগামী বছরের মধ্য জুন নাগাদ ব্যবসায়ীরা ভারত থেকে নৌপথে তাদের পণ্য ঢাকা ও নারায়ণগঞ্জ পর্যন্ত পরিবহন করতে পারবেন। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈঠক শেষে কর্মকর্তারা একথা জানিয়েছেন। দু'দিনের আলোচনা শেষে এদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ-ট্র্যানজিট চুক্তি 'প্রটোকল অন ইনল্যাণ্ড ওয়াটার ট্র্যানজিট অ্যাণ্ড ট্রেড' দুবছরের জন্য নবায়ন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মাসুদ ইলাহী ও ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় চিবার নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন। ১৯৭২ সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি নিয়মিতভাবে নবায়ন হয়ে আসছে। দুদেশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, ঢাকা ও নারায়ণগঞ্জে পণ্য খালাস সুবিধা চালু করার জন্য বাংলাদেশি ভোক্তারা আরো অনেক কম দামে ভোগ্যপণ্য পাবেন। বর্তমানে ভারত থেকে সীমিত আকারে নৌযানে করে প্রধানত সিমেন্টের কাঁচামাল ও অশোধিত তেল খুলনা ও সিরাজগঞ্জ ঘাট ব্যবহার করে বাংলাদেশে আসে। ভারতের প্রতিনিধি দলের প্রধান বিজয় চিবার প্রটোকল স্বাক্ষরের পর সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের বলেন, "বাংলাদেশি প্রতিনিধি দল আমাদের জানিয়েছে যে নারায়ণগঞ্জে কন্টেইনার ফ্রেইট স্টেশনের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী জুন বা জুলাই নাগাদ তা প্রস্তুত থাকবে। "এটা জেনে আমরা আনন্দিত যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ একইভাবে ঢাকায় কন্টেইনার ফ্রেইট সুবিধা থাকবে।" এ দুটি বিষয় নৌপথে দুদেশের মধ্যে বাণিজ্য সমপ্রসারণের ক্ষেত্রে 'খুবই উপকারে' আসবে বলে আশা প্রকাশ করেন বিজয় চিবার। তিনি বলেন, "এই প্রক্রিয়ায় অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। দু'দেশের বাণিজ্য স