২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের বাসায় বোমা হামলা

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের বাসায় সোমবার মধ্যরাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বোমা হামলা চালায়। তবে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

কুষ্টিয়া, ২৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষের বাসায় সোমবার মধ্যরাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বোমা হামলা চালায়। তবে কেউ হতাহত হয়নি। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার জানান, ভর্তি সংক্রান্ত বিষয়ে রাতে অধ্যক্ষের বাসভবনে ছাত্রলীগ নেতাদের সঙ্গে কয়েকজন শিক্ষক বৈঠক করেন। বৈঠক শেষে তারা সবাই চলে যাওয়ার পর রাত ১২টার দিকে দৃস্কৃতকারীরা অধ্যক্ষের বাসভবনের গেটে একটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা বাবুল সরদার বলেন, "কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছে না। আমরা তদন্ত করছি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার (ককটেল) আলামত উদ্ধার করা হয়েছে।" হামলার ব্যাপারে অধ্যক্ষ আব্দুল কাদের হোসাইন কোন মন্তব্য করতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮২৪ ঘ.