২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট ফোন কোম্পানির এক লাখ সিম বন্ধ করেছে বিটিআরসি

অবৈধভাবে ভিওআইপি কাজে ব্যবহারের দায়ে এক লাখের বেশি মোবাইল ফোনের সিম (সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল) বন্ধ করে দিয়েছে বিটিআরসি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থাটি বুধবার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভিওআইপি কাজে ব্যবহারের দায়ে এক লাখের বেশি মোবাইল ফোনের সিম (সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল) বন্ধ করে দিয়েছে বিটিআরসি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থাটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৮ সালের জুন থেকে এ পর্যন্ত এ সিম কার্ডগুলো বন্ধ করা হয়েছে। এতে বলা হয়েছে, বন্ধ করা সিমের প্রায় ১৯ হাজার শীর্ষ মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের। এছাড়া বাংলালিংকের ৪৪ হাজার ২৬টি, ওয়ারিদের ২৯ হাজার ৭৬০টি, একটেলের ৬ হাজার ২টি, সিটিসেলের ৪৬৭টি, বেসরকারি ফিক্সড ফোন প্রতিষ্ঠান র‌্যাঙ্কসটেলের ৯ হাজার ৫২৫টি, ঢাকা ফোনের ২৩টি ও ওয়ানটেলের ১৪টি সিম বন্ধ করেছে নিয়ন্ত্রক সংস্থা। ভিওআইপি যন্ত্রপাতি জব্দ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিটিআরসির একটি দল মঙ্গলবার রাতে উত্তর ঢাকার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে ভিওআইপি'র বেশকিছু যন্ত্রপাতি জব্দ করে। ২০০৬ সালের ডিসেম্বর মাসে সাবেক বিটিটিবি (বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড) অবৈধ ভিওআইপি'র বিরুদ্ধে অভিযান শুরু করে। বর্তমানে র‌্যাব, বিটিআরসি, টেলিটক ও বিটিটিবি'র সমন্বয়ে গঠিত একটি কমিটি নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি ব্যবসার জন্য এ পর্যন্ত গ্রামীণফোন, বাংলালিংক, একটেল ও সিটিসেলকে ৮০০ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসকে/২২১৮ঘ.