২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে আ'লীগ সমর্থিত প্যানেলের বিপুল বিজয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি, সম্পাদকসহ ১৪ টি পদের মধ্যে ১৩ টিতেই বিজয়ী হয়েছেন সমন্বয় পরিষদের প্রার্থীরা। অপরদিকে বিএনপি-জামায়াত জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে মাত্র একজন সদস্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 07:19 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি, সম্পাদকসহ ১৪ টি পদের মধ্যে ১৩ টিতেই বিজয়ী হয়েছেন সমন্বয় পরিষদের প্রার্থীরা। অপরদিকে বিএনপি-জামায়াত জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে মাত্র একজন সদস্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এ এফ এম মেসবাহউদ্দিন ও সম্পাদক পদে শ ম রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। বুধবার রাত পৌনে একটায় সমিতির দক্ষিণ হলে নির্বাচন উপ কমিটির আহবায়ক আবুল কাসেম ফজলুল হক খান অনানুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে এ এফ এম মেসবাহউদ্দিন ৯১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মেসবাহউদ্দিন পেয়েছেন ৭৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের খন্দকার মাহবুব হোসেন পান ৭০০ ভোট। সম্পাদক পদে শ ম রেজাউল করিম ৩৯১ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। শ ম রেজাউল করিম পেয়েছেন ৯৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের হেলালউদ্দিন মোল্লা পেয়েছেন ৫৭৪ ভোট। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সমন্বয় পরিষদ প্যানেলের কাজী মো. সাজোয়ার হোসেন (৭৩০ ভোট) ও সৈয়দ হায়দার আলী (৮৭৪ ভোট)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মো. হাবিবুল গনি (৯২৩ ভোট)। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদ প্যানেলের মোহাম্মদ আবদুল বাসেত পেয়েছেন ৬০০ ভোট। সহ-সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সমন্বয় পরিষদ প্যানেলের মো. বদরুজ্জামান বাদল ( ৮৪১ ভোট) ও মোহাম্মদ আলী (৯০৫ ভোট)। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের মো. নুরনবী (৮৯৬ ভোট), মো. এনামুল হক মোল্লা (৬৯২ ভোট), দিলশাদ নিয়াজী মান্না (৮৮৯ ভোট), আঞ্জুমান আরা বেগম রানু (৯১৩ ভোট), মো. শহিদউল্লা (৭০০ ভোট), জয়া ভট্টাচার্য্য ( ৭৬৭ ভোট)। ঐক্য প্যানেলের একমাত্র সদস্য প্রার্থী শাহানারা বেগম সানু ৭৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে বুধবার বিকাল ৫ টায় সমিতির দুইদিন ব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনে সমিতির ১ হাজার ৮ শ ৪৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫শ ৭৫ জন ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে সমিতির ১৪ টি পদের বিপরীতে ২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সন্ধ্যা সাড়ে সাতটায় ভোট গণনা শুরু হয়ে চলে রাত পৌনে ১২ টা পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/০০৫৭ঘ.