২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় শিলাবৃষ্টি ও বজ্রপাতে একজন নিহত

পাবনার ফরিদপুর ও আটঘরিয়া উপজেলায় মৌসুমের প্রথম ঝড় ও শিলাবৃষ্টিতে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

পাবনা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ফরিদপুর ও আটঘরিয়া উপজেলায় মৌসুমের প্রথম ঝড় ও শিলাবৃষ্টিতে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে একজন নিহত হন। এছাড়া শিলাবৃষ্টিতে আহত হন পাঁচজন। উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রপাতে নিহত আব্দুল আওয়াল (৪৮) ফরিদপুর উপজেলার বন্যাকান্দি গ্রামের কৃষক। আহত নায়েব আলী (২৭), ছগির উদ্দিন (৪১), আব্দুল জলিল (২৩), বাঁশি (৫০) ও কাওসারকে (২৬) ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জেলা ত্রাণ কর্মকর্তা মাহতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৩টার দিকে এই দুই উপজেলার ২২টি গ্রামের উপর দিয়ে মৌসুমের প্রথম ঝড় বয়ে যায়। হতাহতের কথাও তিনি স্বীকার করেন। তিনি জানান, প্রচণ্ড শিলাবৃষ্টিতে আমের বোল, গম ও কাউনসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২১৪৯ ঘ.