২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই-এ বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে কৃষকদের হামলা

অব্যাহত বিদ্যুৎ সরবরাহের দাবিতে মঙ্গলবার রাতে ভোলাহাট উপজেলার দূর্গাপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে বিক্ষুব্ধ কৃষকরা হামলা চালিয়ে দু'জনকে পিটিয়েছে। এতে তারা আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অব্যাহত বিদ্যুৎ সরবরাহের দাবিতে মঙ্গলবার রাতে ভোলাহাট উপজেলার দূর্গাপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে বিক্ষুব্ধ কৃষকরা হামলা চালিয়ে দু'জনকে পিটিয়েছে। এতে তারা আহত হন। তাদের ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির আহত দু'জন হচ্ছেন দুর্গাপুর উপকেন্দ্রের ইনচার্জ হাসান আলি মোল্লা (৪২) ও লাইনম্যান আব্দুল বারী (৩৫)। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দেলোয়ার মোঃ হাসান ইনাম জানান, ইরি ক্ষেতে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষুব্ধ কৃষকরা মঙ্গলবার রাত ১০টার দিকে দূর্গাপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালায়। এ ব্যাপারে বুধবার কৃষক স্বপন, কামাল ও সেলিমসহ অজ্ঞাত পরিচয়ের আরো কয়েকজনের বিরুদ্ধে ভোলাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১০২ ঘ.