২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে জবাই করে যুবক খুন, নিহত তরুণীর পরিচয় মিলেছে

সোমবার যাত্রাবাড়ীর বাস কাউন্টারে ব্যাগের ভেতরে হাতপা বাধা অবস্থায় পাওয়া অজ্ঞাত পরিচয় তরুণীর নাম শাহিদা আক্তার (২২)। সে যাত্রাবাড়ী এলাকার আদর্শবাগ এলাকার কোনাবাড়িতে ভাই ফারুকের সঙ্গে থাকতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 07:43 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার যাত্রাবাড়ীর বাস কাউন্টারে ব্যাগের ভেতরে হাতপা বাধা অবস্থায় পাওয়া অজ্ঞাত পরিচয় তরুণীর নাম শাহিদা আক্তার (২২)। সে যাত্রাবাড়ী এলাকার আদর্শবাগ এলাকার কোনাবাড়িতে ভাই ফারুকের সঙ্গে থাকতো। এদিকে কোতয়ালী থানার বাগদাস লেন থেকে জবাই করা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানার সহ-পরিদর্শক আবদুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পত্রিকার ছবি দেখে ভাই এসে শাহিদাকে সনাক্ত করে। ২৩ মার্চ সকালে মার্কেটে যাবার কথা বলে শাহিদা বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তবে কারা শাহিদাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে পারেনিসে। আজিজ আরো জানান, শাহিদা ৬/৭ আগে বরিশালের বাড়ি থেকে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ নিয়ে আসে। সেই কাজ ছেড়ে দেবার পর ২/৩ মাস ধরে সে বেকার ছিল। তিনি বলেন, তদন্ত চলছে। হত্যাকারীদের দুই একদিনের মধ্যেই গ্রেফতারের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া বুধবার রাতে কোতয়ালী থানার ১৬ বাগদাস লেন থেকে ৩৫ বছর বয়স্ক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কোতয়ালী থানার অপারেশন অফিসার সহ-পরিদর্শক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "স্থানীয় লোকজন একে সন্ত্রাসী আহমেদ পাগল বলে চিহ্নিত করেছে। তার নামে আমাদের থানায় দুটি ওয়ারেন্ট আছে। তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়া পেটেও ছুরির আঘাতের চিহ্ন আছে। এলাকার দুটি গ্র"পের কোন্দলের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।" নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০১৪৩ঘ.