২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট প্রকাশ

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট প্রকাশিত হয়েছে বুধবার। বুধবার ডাক ভবন (জিপিও) সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন রাজু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 07:42 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট প্রকাশিত হয়েছে বুধবার। বুধবার ডাক ভবন (জিপিও) সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন রাজু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, পাক হানাদার বাহিনী এ দেশীয় দোসরদের সহযোগিতায় নিরস্ত্র বাঙালির ওপর ২৫ মার্চ রাতে যে হামলা চালিয়েছিল তা বর্বরোচিত, ক্ষমার অযোগ্য। তাদের দোসরদের ক্ষমা করলে মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মা শান্তি পাবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আমাদের দীর্ঘ সংগ্রামের স্মৃতি জাগরুক রাখতে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি সুন্দর বাহন স্মারক ডাকটিকেট। আগামী ১৬ ডিসেম্বরের আগে মুক্তিযুদ্ধে শহীদ ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ বা ভাষ্কর্য নির্মাণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী রাজিউদ্দিন রাজু। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী তাজুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোবাশেরউর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এইচএ/০১৩৬ঘ.