২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিটি ক্লিনিক চালু করা হবে: উপদেষ্টা

সরকার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

গোপালগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি বলেন, "কমিউনিটি ক্লিনিক চালু করে স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিয়ে সরকার নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে।" শুক্রবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশের ২২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নে পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, "নতুন মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা বৃদ্ধি এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হাসপাতাল আধুনিকায়নে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করা হবে।" অগ্রাধিকার ভিত্তিতে আর্সেনিকমুক্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার পর পর্যাক্রমে লোকবল ও যন্ত্রপাতি বাড়িয়ে দেশের স্বাস্থ্য পরিসেবাকে যুগপোযোগী করা হবে বলেও জানান তিনি। সরকারি প্রতিষ্ঠান এ্যাসেনসিয়াল ড্রাগস থেকে যারা রাজনৈতিক কারণে চাকরি হারিয়েছেন তাদের পুনর্বহাল করারও প্রতিশ্র"তি দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কাশিয়ানীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএ নেতা ডা. সারফুদ্দিন আহম্মেদ, ডা. এ.কে.এম জাফরউল্লা প্রমুখ। অনুষ্ঠান শেষে উপদেষ্টা চিকিৎসা সেবার মান বাড়াতে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার হাতে ইসিজিসহ কয়েকটি চিকিৎসা যন্ত্রপাতি তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮২৪ ঘ.