২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসককে মারধর: শরীয়তপুর সদর হাসপাতালে কর্মবিরতি

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) মারধর করার করার প্রতিবাদে চিকিৎসক ও কর্মচারীরা চারদিনের কর্মবিরতি শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

শরীয়তপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) মারধর করার করার প্রতিবাদে চিকিৎসক ও কর্মচারীরা চারদিনের কর্মবিরতি শুরু করেছেন। শনিবার সকাল ৯টায় সদর হাসপাতালের সভাকক্ষে সিভিল সার্জন চিত্তরঞ্জন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত চিকিৎসকদের এক সভায় প্রতিদিন এক ঘণ্টা করে চারদিন কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হাসপাতালের চিকিৎসকসহ সব কর্মচারী কর্মবিরতি পালন করেন। শুক্রবার সকালে জেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন হাওলাদার ওই হাসপাতালের আরএমও আব্দুল জব্বার হাওলাদার ও পাঁচ কর্মচারীকে মারধর করেন। সভায় আরও উপস্থিত ছিলেন- হাসপাতালের আরএমও ডা. আব্দুল জব্বার হাওলাদার, ডা. মিজানুর রহমান, ডা. রাজেশ মজুমদার, ডা. হামিদুর রহমান, ডা. মাসুমা আক্তার, ডা. জালাল আহমেদ প্রমুখ। সভা শেষে সিভিল সার্জন ডা. চিত্তরঞ্জন প্রামাণিক বলেন, "আমরা প্রাথমিকভাবে চারদিন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দেখব ব্যাপারটি কোন দিকে গড়ায় এবং সুশীল সমাজ কী ভূমিকা নেয়। এরপর প্রয়োজনে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে বড় ধরনের কর্মসূচি দেব।" আরএমও আহত হয়ে বাসায় অবস্থান করার কারণে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৪ ঘ.