২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বধ্যভূমিতে স্মৃতিফলক নির্মাণ নিয়ে সংঘর্ষ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শনিবার সকালে একাত্তরের একটি বধ্যভূমিতে স্মৃতিফলক স্থাপন নিয়ে সংঘর্ষ বেধে মুক্তিযোদ্ধাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংশ্লিষ্ট জমির মালিক বলে দাবিদার এক ব্যক্তির লোকজন অনুষ্ঠানের আয়োজকদের ওপর হামলা করলে দু'পক্ষে সংঘর্ষ বাধে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শনিবার সকালে একাত্তরের একটি বধ্যভূমিতে স্মৃতিফলক স্থাপন নিয়ে সংঘর্ষ বেধে মুক্তিযোদ্ধাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংশ্লিষ্ট জমির মালিক বলে দাবিদার এক ব্যক্তির লোকজন অনুষ্ঠানের আয়োজকদের ওপর হামলা করলে দু'পক্ষে সংঘর্ষ বাধে বলে পুলিশ জানিয়েছে। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট ছুড়ে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের মধ্যে ১৪ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লে