সুনামগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) জাগো মানুষ- জাগো কৃষি প্রাণ- জাগো বাংলাদেশ এ স্লোগানে সুনামগঞ্জে গ্রামীণ জীবনযাত্রা মেলা শুরু হয়েছে।
শনিবার বিকেলে শহীদ আবুল হোসেন মিলনায়তনে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিবিদ সাবেক সাংসদ প্রসূন কান্তি বরুণ রায়।
সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা (সুজন) ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর উদ্যোগে এ মেলা হচ্ছে।
সুজন এর কার্যনির্বাহী পরিষদের সদস্য আলী ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা কৃষি স
bdnews24