২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ১৫

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শনিবার রাতে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 05:39 PM

Updated : 26 Aug 2022, 11:14 AM

সুনামগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের দিরাই উপজেলায় শনিবার রাতে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সাংবাদিক টিপু সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে দিরাই পৌর এলাকার আনোয়ারপুর, মজলিসপুর, হারানপুর, দোয়জ, রাজানগড়, রাজাপুরসহ শহরতলীর বেশ কয়েকটি গ্রামে প্রায় ১৫ মিনিটব্যাপী ঝড় বয়ে যায়। ঝড়ের পর থেকে পৌর শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রচণ্ড ঝড়ে শতাধিক কাঁচা ও আধাপাকা ঘড়বাড়ি এবং ১৫টির মতো দোকানঘর বিধ্বস্ত হয়। আহত হন অন্তত ১৫ জন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম বলেন, "ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।" জেলা কৃষি স