২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞান পার্টির খপ্পরে চাঁপাইনবাবগঞ্জের তিন ব্যবসায়ী, গ্রেপ্তার ২

ঢাকা থেকে নৈশ কোচে চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে তিন ব্যবসায়ী সর্বস্ব খুঁইয়েছে। রোববার ভোরে বাসটি চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ডে পৌঁছার পর বিষয়টি টের পেয়ে পরিহন কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ অসুস্থ অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে পাঠায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা থেকে নৈশ কোচে চাঁপাইনবাবগঞ্জ ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে তিন ব্যবসায়ী সর্বস্ব খুঁইয়েছে। রোববার ভোরে বাসটি চাঁপাইনবাবগঞ্জ শহরের ঢাকা বাসস্ট্যান্ডে পৌঁছার পর বিষয়টি টের পেয়ে পরিহন কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ অসুস্থ অবস্থায় তিনজনকে সদর হাসপাতালে পাঠায়। অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামের আফান আলী ওরফে জাহাঙ্গীর (৪২) ও মুন্সীগঞ্জের সিরাজদী খান উপজেলার কিষান গ্রামের শরিজ উদ্দিন (৪৫)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফণি ভূষণ জানান, ঢাকা থেকে মডার্ন এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো ব-১৪-১২৫৩) একটি বাসে করে সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জিয়ারুল (৩০) ও নশিপুর গ্রামের সালাম (৪২) এবং শিবগঞ্জ উপজেলার রশিকনগর গ্রামের সাইফুল (৩৯) বাড়ি ফিরছিলেন। এরা স্থানীয় ব্যবসায়ী বলে তিনি জানান। এএসআই ফণি ভূষণ জানান, শহরের ঢাকা বাস ষ্ট্যান্ডে কোচের সুপারভাইজার বিষয়টি জানতে পেরে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করে থানায় খবর দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.