ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চালু হওয়ার এক সপ্তাহের মধ্যে মঙ্গলবার ভোররাতে আবার বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ জিয়া সার কারখানা।
যান্ত্রিক ত্র"টির কারণে হঠাৎ করে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন জিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান গনি।
তিনি জানান, ত্র"টি সারানোর কাজ চলছে।
এর আগে গত ২৩ মার্চ যান্ত্রিক ত্র"টির কারণে কারখানার উৎপাদন একদফা বন্ধ হয়ে যায়। চালু হয় ২৫ মার্চ।
এদিকে কারখানা বন্ধে হওয়ার থেকে অ্যামোনিয়া গ্যাস নির্গমন শুরু হওয়ায় কারখানার পাশের গ্রাম চর চারতলাসহ আশেপাশের বাসিন্দারা বাড়ি-ঘরে টিকতে পারছেন না। গ্যাসের কারণে বমির ভাব হয় এবং চোখ জ্বালাপোড়া করে বলে স্থানীয়রা জানান।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল মাকসুদ জাহিদী বলেন, "কারখানা বন্ধ হলেই অ্যামোনিয়া গ্যাস নির্গমন শুরু হয়। বিষয়টি নিয়ে আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে গ্যাস নির্গমন বন্ধে তারা ব্যবস্থা নেবে। তবে তাতে আরও কিছুদিন সময় লাগবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24