ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সম্পর্কে প্রচার-প্রচারণার ক্ষেত্রে 'বেশি বাড়াবাড়ি' না করার জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন রেডিও এবং টেলিভিশনকে সতর্ক করে দিয়েছে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রী পরিষদ সরকারি দপ্তরে প্রধানমন্ত্রীর ছবির পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশ জারি করার পরদিন সংসদীয় স্থায়ী কমিটি এ নির্দেশনা দিলো।
কমিটির বৈঠক শেষে সভাপতি ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু তার কর্মে, কৃতিত্বে এবং বীরত্বের মাধ্যমে দেশের ১৫ কোটি মানুষের হৃদয়ের আসনে আসীন হয়ে আছেন। নতুন করে বাড়াবাড়ি রকমের প্রচারণার মাধ্যমে তাকে মানুষের কাছে তুলে ধরার দরকার নেই।"
তিনি জানান, প্রশংসার মাধ্যমে যাতে বঙ্গবন্ধু সম্পর্কে বাড়াবাড়ি না করা হয় সে বিষয়ে প্রতিষ্ঠান দুটির প্রধানকে সতর্ক করে দেওয়া হয়েছে।
সরকারের অতি বন্দনা করতে গিয়ে অনেক ক্ষেত্রে 'উল্টো ফল' হয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, "এ জন্য অতীত থেকে শিক্ষা নিতে হবে।"
তিনি অবস্থান অনুযায়ী সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করেন।
রেডিও-টেলিভিশনে বিরোধী দলের খবর প্রচার সম্পর্কে কমিটি সভাপতি বলেন, "বিরোধী দলের সংবাদও স্বাভাবিকভাবে প্রচারের সুযোগ দিতে হবে। অবশ্য এজন্য তাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
বিরোধী দলের শপথ অনুষ্ঠান সরাসরি স
bdnews24