ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব পর্যায়ের চার কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়।
এদের মধ্যে সেতু কর্তৃপক্ষের পরিচালক হিসেবে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব আবু নাসেরকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব সানোয়ার আলী নিযুক্ত হয়েছেন সেতু কর্তৃপক্ষের পরিচালক।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য হিসেবে বদলীর আদেশাধীন যুগ্ম-সচিব আকতারুজ্জামানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য এবং প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগের আদেশাধীন যুগ্ম-সচিব শাহজাদী আঞ্জুমান আরাকে বিসিকের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৫৯ঘ.
bdnews24