২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পালিয়ে যাওয়া' ১১ মাদ্রাসা ছাত্রের পরিচয় মিলেছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসায় আইনশৃংখলা বাহিনীর অভিযানের সময় মাদ্রাসা ত্যাগ করা ১১ ছাত্রের পরিচয় পাওয়া গেছে। মামলার তদন্ত দলের সদস্য বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এদের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ভোলা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসায় আইনশৃংখলা বাহিনীর অভিযানের সময় মাদ্রাসা ত্যাগ করা ১১ ছাত্রের পরিচয় পাওয়া গেছে। মামলার তদন্ত দলের সদস্য বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম এদের পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৪ মার্চ লন্ডনভিত্তিক এ প্রতিষ্ঠানের পরিচালিত ওই মাদ্রাসা থেকে বেশ কিছু অস্ত্র-গোলাবারুদ, বোমার উপকরণ ও জিহাদী বই উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের পর র‌্যাবের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, মাদ্রাসার ১১ ছাত্রের কেউ স্থানীয় নয়। মাদ্রাসার ওই ১১ ছাত্র হল - এলাকার রামকেশব গ্রামের জামাল মৃৃধার ছেলে মো. শাকিল (৯), সেলিমের ছেলে মাকসুদ (৯), আজিজুলের ছেলে সুমন (৯), একই ইউনিয়নের দরুন গ্রামের মিজানুল (৯), মাসুম (৮), বাথান বাড়ির রাকিব (৯), একই উপজেলার গঙ্গাপুরের রফিক (৮), রাকিব (১০), বাহার (৯), মেহেদি হাসান (৯) ও পার্শ