২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েকটি রদবদল

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রোববার কয়েকটি রদবদল করা হয়েছে। এর মধ্যে নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমোডর খোরশেদ আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রোববার কয়েকটি রদবদল করা হয়েছে। এর মধ্যে নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমোডর খোরশেদ আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব নিয়োগ ও রদবদলের আদেশ জারি করে। খোরশেদ আলমকে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। যোগ দেওয়ার তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। এদিকে বান্দরবানের জেলা ও দায়রা জজ গোলাম মাওলাকে কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপীল আদালতের সদস্য (বিচারিক) হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ধীরেন্দ্র চন্দ্র দাসকে প্রেষণে নিয়োগ করা হয়েছে সমবায় ব্যাংকের মহাব্যবস্থাপক। এদিকে বাংলাদেশ মেরিন একাডেমীর উর্ধ্বতন নৌ-প্রশিক্ষক কমান্ডার কেএম আকতারুজ্জামানকে নৌ-বাহিনীতে ফেরত পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। নৌ-বাহিনীর কমান্ডার নজরুল ইসলামকে ওই পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ে জনসংযোগ বিভাগের পরিচালক হিসেবে প্রেষণে কর্মরত সিনিয়র সহকারী সচিব রফিকুল ইসলাম আকন্দকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের এপিডি শাখায় ন্যস্ত করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রফিকুল ইসলাম খানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সিনিয়র সহকারী প্রধান এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা শারমিন নোমানকে জাতীয় পুষ্টি কার্যক্রমের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১০৭ঘ.