২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিফলেট বিতরণের সময় রাজধানীতে যুবক গ্রেপ্তার

জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত নন, বরং এসব অভিযোগ মিথ্যা- এ ধরনের বক্তব্য সম্বলিত পুস্তিকা বিতরণের সময় শনিবার রাজধানীতে এক যুবক আটক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 06:04 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত নন, বরং এসব অভিযোগ মিথ্যা- এ ধরনের বক্তব্য সম্বলিত পুস্তিকা বিতরণের সময় শনিবার রাজধানীতে এক যুবক আটক হয়েছে। রমনা থানার উপ পরিদর্শক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ৮টার দিকে নিউ ইস্কাটনের বিয়াম গলিতে পুস্তিকাসহ ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে লোকজন। আটক যুবকের নাম বসিরুল আলম (২৭)। তার কাছ থেকে জামায়াতে ইসলামী এবং জামায়াতের নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত -এই বক্তব্য সম্বলিত কয়েকটি বই উদ্ধার করা হয় বলে উপ পরিদর্শক এনামুল হক জানান। উপ পরিদর্শক আরো জানান, বসিরুল আলম তাদের বলেছেন এধরণের প্রচুর বই ছাপানো হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে বিলি করা হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/এসকে/২৩৫০ঘ.