বগুড়া, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগের কর্মী সভায় শুক্রবার রাতে বোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন।
ঘটনার পর উপস্থিত লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনাস্থল থেকে পুলিশ বোমার আলামত উদ্ধার করেছে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বোমা বিস্ফোরণের ঘটনাটি রহস্যজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় শনিবার উপজেলার নাড়
bdnews24