২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বন্ধ, রোগীর স্ত্রীসহ গ্রেপ্তার দুই

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মালিবাগের ব্যবসায়ী শাহ ইমরানের মৃত্যুকে কন্দ্রে করে ডাক্তারের উপর তার স্বজনদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ ইমরানের স্ত্রী ত্রপা ও তার শ্যালককে গেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2009, 04:38 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মালিবাগের ব্যবসায়ী শাহ ইমরানের মৃত্যুকে কন্দ্রে করে ডাক্তারের উপর তার স্বজনদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুশি ইমরানের স্ত্রী ত্রপা ও তার শ্যালককে গেপ্তার করেছে। এদিকে এঘটনার পর ইন্টার্নি ডাক্তাররা শুক্রবার গভীর রাত থেকে রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মোর্তজা অন্তু জানান, ইন্টার্নি ডাক্তাররা মধ্য রাতে হাসপাতালের জরুরি গেইট বন্ধ করে দেয়। তারা হাসপাতালের পরিচালককে আটকে রেখেছে। এ অবস্থায় রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। তাদের দাবির প্রেক্ষিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুস শহিদ খান রোগীর স্বজনদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, শাহ ইমরানের আত্মীয় স্বজনরা ইন্টার্নি ডাক্তার তানিয়া শারমিনের ওপর হামলা চালিয়েছে। ইমরানের স্বজনরা অভিযোগ করছেন ডাক্তারদের অবহেলার কারনেই তার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মালিবাগ আল আমিন সুপার মার্কেটের পাশে পাইকারি পণ্য সরবরাহ ব্যবসায়ী শাহ ইমরান ৪/৫ জন ব্যবসায়ীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬ তলা মার্কেটের ছাদের একাংশ ধ্বসে পড়লে শাহ ইমরান এর নীচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রায় ১০ মিনিট পর তিনি মারা যান। এরপর শাহ ইমরানের ২৫/৩০ জন আত্মীয়-স্বজন হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা চিকিৎসকের অবহেলার কারনে শাহ ইমরান মারা গেছেন- এ অভিযোগ করে চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১০৩২ঘ.