২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় পুলিশের গুলিতে আসামি নিহত

শৈলকুপা উপজেলায় শুক্রবার পুলিশের গুলিতে এক আসামি নিহত হয়েছে। এর আগে আসামি তাতারের ক্ষুরের আঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান আহত হন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঝিনাইদহ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শৈলকুপা উপজেলায় শুক্রবার পুলিশের গুলিতে এক আসামি নিহত হয়েছে। এর আগে আসামি তাতারের ক্ষুরের আঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আসামি তাতার আহত হয়। তাকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সে মারা যায়। তাতার উপজেলার পুঠিমারী গ্রামের মন্টু মিয়ার ছেলে। পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, হত্যা মামলার আসামি তাতার ১৯৯৬ সালে জামিন পান। এরপর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল। পরপর কয়েকবার আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ কর্মকর্তা জানান, তাতার ভাটই বাজারে ঘুরে বেড়াচ্ছে, এ খবর পেয়ে বিকেল ৪টার দিকে এএসআই জিয়াউর রহমান চার কন্সটেবলকে নিয়ে তাকে গ্রেপ্তার করতে যান। এ সময় তাতার ক্ষুর দিয়ে জিয়াউর রহমানের বুক ও পেটে আঘাত করে পালানোর চেষ্টা করলে পুলিশ তার পায়ে গুলি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ডিডি/টিআর/২৩১১ ঘ.