সাতক্ষীরা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় লোক নিয়োগের নামে টাকা নিয়ে পালানোর সময় কথিত একটি বেসরকারি সংস্থার (এনজিও) দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
'বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটি' নামের এনজিওটি'র আটক দুই কর্মকর্তা হলেন- কুমিল্লার আজবপুর গ্রামের শরিফুল ইসলাম (৩০) এবং চাঁদপুর সদরের মাদ্রাসাবাড়ি এলাকার কামরুল হাসান (২৪)।
সাতক্ষীরা থানার উপ-পরিদর্শক ফিরোজ কবির জানান, সংস্থাটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়ে প্রার্থীদের কাছ থেকে দুইশ' টাকা করে সংগ্রহ করে। শুক্রবার সাতক্ষীরার দিবা নৈশ মহাবিদ্যালয়ে ছিল ওই পদে নিয়োগের লিখিত পরীক্ষা। এর পরপরই মৌখিক পরীক্ষা নেওয়ার কথা ছিল।
কিন্তু লিখিত পরীক্ষা চলাকালে তারা পরীক্ষার্থীদের জানান- অনিবার্য কারণে মৌখিক পরীক্ষা ক'দিন পরে নেওয়া হবে। তার আগে প্রত্যেক প্রার্থীকে আরও তিন হাজার টাকা জমা দিতে হবে।
এ নিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এনজিওর কয়েকজন কর্মকর্তা গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান। এ সময় ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম ও অডিট কর্মকর্তা কামরুল হাসান ধরা পড়েন।
উপ-পরিদর্শক ফিরোজ কবির বলেন, "আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনজিওটি সম্পূর্ণ ভূয়া ও অস্তিত্বহীন বলে মনে হয়েছে। এ ব্যাপারে থানায় একটি প্রতারণা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
পরীক্ষার্থীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটি নামের ওই এনজিও সাতক্ষীরার একটি দৈনিকে স
bdnews24