২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১৫০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই মহিলা গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলা সদরে একটি বাস কাউন্টার থেকে ১৫০০ ইয়াবাসহ ট্যাবলেটসহ দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

কক্সবাজার, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলা সদরে একটি বাস কাউন্টার থেকে ১৫০০ ইয়াবাসহ ট্যাবলেটসহ দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টার দিকে টেকনাফ বাস টার্মিনালে এস আলম সার্ভিসের কাউন্টার থেকে ওই ট্যাবলেট উদ্ধার ও দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত এসব নেশার ট্যাবলেটের বাজারমূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। আটক দুই মহিলা হলেন- টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার জাফর আলমের স্ত্রী লায়লা বেগম (৪০) ও টেকনাফ ডেইলপাড়ার মো. নুরের মেয়ে খালেদা বেগম (২০)। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন চৌধুরী জানান, তিনি নিজেই পুলিশ সদস্যদের নিয়ে বাস টার্মিনালে অভিযান চালান। এস আলম সার্ভিসের বাস কাউন্টারের পাশে প্লাস্টিকে মোড়ানো আটটি প্যাকেটে ট্যাবলেটগুলো পাওয়া যায়। ওসি জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। কোথা থেকে কীভাবে এ ইয়াবা ট্যাবলেট আনা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.