চাঁদপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে জাটকা ও কারেন্ট জালসহ শুক্রবার আরও চার জেলেকে আটক করেছে উপকূলক্ষী বাহিনী- কোস্টগার্ড।
আটককৃতরা হলেন- শরীয়তপুর জেলার প্রছন্নপুর এলাকার ওমর ফারুক (৪০), চাঁদপুরের মাদ্রাসা রোড এলাকার আলম হোসেন গাজী (৩২), একই এলাকার ওমর আলী গাজী (২৯) ও আরশাদ আলী (২৫)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ মণ জাটকা ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল।
এর আগে গত সোমবার রাতে চাঁদপুরের মেঘনা নদী থেকে কারেন্ট জাল ও জাটকাসহ চার জেলেকে আটক করা হয়েছিল।
শুক্রবার অভিযানে নেতৃত্ব দেওয়া চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্ট আনোয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ভোররাত ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত কোস্টগার্ড সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালায়। চাঁদপুর সদর উপজেলার চরলগ্নীমারা এলাকায় মাছ ধরার সময় চার জেলেকে আটক করা হয়।
তিনি জানান, জেলেদের সদর মডেল থানায় হস্তান্তর এবং জাটকাগুলো মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হবে।
মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মেঘনা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৩ ঘ.
bdnews24