২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে ট্রাক-কার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

রাজধানীর পল্লবী থানা এলাকার বেড়ি বাঁধে বৃহস্পতিবার সকালে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 10:40 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পল্লবী থানা এলাকার বেড়ি বাঁধে বৃহস্পতিবার সকালে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- প্রাইভেটকারের থাকা বিমান বাহিনীর সবেক কর্মকর্তা শওকত হোসেন (৬২), তার স্ত্রী লীনা শওকত ও চালক আব্দুল কাইয়ুম (৪২)। দুর্ঘটনায় শওকত দম্পত্তির ছেলে উপল (২২), মেয়ে সোনিয়া (২৫) ও শওকতের চাচাতো ভাই শিপন মল্লিক (৩০) আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) জিহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বেড়ি বাঁধের বিরুলিয়া বাস স্ট্যান্ডে প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই শওকত দম্পতি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান প্রাইভেটকারের চালক। শওকত তার পরিবারের সদস্যদের নিয়ে পাবনা যাচ্ছিলেন। ট্রাকটি আটক করা হয়েছে বলে এসআই জিহাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এমএসবি/১৬৩৯ ঘ.