২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে দমকল বাহিনীর মহড়া

সচিবালয়ে বৃহস্পতিবার আগুন নেভানোর মহড়া দিয়েছে দমকল বাহিনী। দুপুর পৌনে ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত এ মহড়া হয়। সচিবালয়ের ৬ ও ৭ নম্বর ভবনের এ মহড়ায় দমকল বাহিনীর ৩টি অগ্নিনির্বাপণ গাড়ি ও ২টি স্কাইলিফট অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 07:22 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে বৃহস্পতিবার আগুন নেভানোর মহড়া দিয়েছে দমকল বাহিনী। দুপুর পৌনে ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত এ মহড়া হয়। (বিস্তারিত) সচিবালয়ের ৬ ও ৭ নম্বর ভবনের এ মহড়ায় দমকল বাহিনীর ৩টি অগ্নিনির্বাপণ গাড়ি ও ২টি স্কাইলিফট অংশ নেয়। নয়তলা ৬ নম্বর ভবনের আটতলায় এবং ২১তলা ৭ নম্বর ভবনের ১৭ তলায় মশা মারার ফগার মেশিন দিয়ে প্রথমে ধোঁয়া ছাড়া হয়। এর পরপরই দমকল বাহিনীর গাড়িগুলো ভবন দুটোর কাছে পৌঁছায় এবং দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। স্কাইলিফট দিয়ে ছাদে অবস্থান নেওয়া আটকে পড়া মানুষদের উদ্ধারের মহড়াও এ সময় হয়। স