২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জলবায়ু পরিবর্তন নীতিমালা বিজ্ঞানভিত্তিক তথ্যের ভিত্তিতে প্রণয়ন করতে হবে'

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকারস বলেছেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতিগুলো প্রকৃত বিজ্ঞানভিত্তিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে প্রণয়ন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 05:01 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকারস বলেছেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতিগুলো প্রকৃত বিজ্ঞানভিত্তিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে প্রণয়ন করতে হবে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি আয়োজিত এক খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মঙ্গলবার তিনি একথা বলেন বলে ফাও এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 'আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সম্মেলন: এক বিশ্ব ও এক স্বাস্থ্য নীতির লক্ষ্যে' শিরোনামের তিনদিনের এ সম্মেলনে দেশবিদেশের অনেক বিশেষজ্ঞ অংশ নেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোহাম্মদ আবদুর রাজ্জাক এতে প্রধান অতিথি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এনসি দেবনাথও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফাও প্রতিনিধি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ফলে বাংলাদেশের অনেক কৃষি এলাকা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পাইকারস কৃষি স