ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের একজন করে সদস্য অন্তর্ভূক্ত করে সংসদীয় স্থায়ী কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে।
বুধবার সংসদে চিফ হুইপ আব্দুস শহীদ বিরোধী দলের পক্ষ থেকে পাঠানো নামগুলো সংসদে উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।
বিএনপির চারজন সদস্যকে দুটি করে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ইতোপূর্বে এসব কমিটি গঠিত হলেও বিরোধী দলীয় সদস্যদের আসন শূন্য রাখা হয়।
এর আগে সরকার ১১টি সংসদীয় কমিটি এবং ৩৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করেছিল, যার দুটির সভাপতির পদ দেওয়া হয় বিএনপিকে।
বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা ১০ সদস্যের এসব সংসদীয় কমিটি পর্যবেক্ষণ করার দায়িত্ব পালন করবে।
বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভূক্ত করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে নামের তালিকা অনুযায়ী বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুককে সরকারি প্রতিশ্র"তি কমিটি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, এম কে আনোয়ারকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সরকারি হিসাব কমিটি, মো: মোশাররফ হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মেজবাহউদ্দিন ফরহাদকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মোস্তফা কামাল পাশাকে নৌ পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, নজরুল ইসলাম মঞ্জুকে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মাহবুবউদ্দিন খোকনকে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, হাসিনা আহমদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মোজাহার আলী প্রধানকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আ ন ম শামছুল ইসলামকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আবুল খায়ের ভূঁইয়াকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, এ এইচ এম হামিদুর রহমান আজাদকে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, রুমানা মাহমুদকে বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, হারুনুর রশীদকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, জাফরুল ইসলাম চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বরকত উল্লাহ বুলুকে সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আমজাদ হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, জেড আই এম মোস্তফা আলীকে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, গোলাম মোস্তফাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মজিবুর রহমান সারোয়ারকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, এ কে এম হাফিজুর রহমানকে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, আব্দুল মোমিন তালুকদারকে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, নাজিমউদ্দিন আহমদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং লুৎফর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/পিসি/এএল/এইচএ/২২২০ঘ.
bdnews24